২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৪০

শিরোনাম
সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বেঞ্জামিনের জাদুতে শীর্ষ চারে ম্যান ইউ

বেঞ্জামিনের জাদুতে শীর্ষ চারে ম্যান ইউ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৫

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষ চারে ওঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন বেঞ্জামিন সেসকো। 

হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল না ম্যানইউর। স্বাগতিক এভারটনও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট। বিরতির পর ম্যাচের গতি বাড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এই সময় তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন। তবে সব পরিকল্পনায় ছেদ পড়ে ৭১তম মিনিটে।

বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন সেসকো। এরপর দুই দলই কিছু চেষ্টা করলেও আর গোলের দেখা মেলেনি। 

২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন। অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে করছে।

আরও পড়ুন