২৭ জুন ২০২৬, শনিবার, ১৮:১৬

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৬:৩৭

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার বা অনৈতিকভাবে সুবিধা গ্রহণ করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক কর্মসূচির অপব্যবহার করলে কিংবা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

মার্কিন দূতাবাস জানায়, অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তাদের বিদ্যমান ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিদেশি নাগরিকদের নিজেদের থাকা, খাওয়া এবং অন্যান্য ব্যয় নিজস্ব অর্থায়নে বহন করার সক্ষমতা থাকতে হবে। সরকারি তহবিল বা অন্যের আর্থিক সহায়তার ওপর নির্ভর করে ভ্রমণের চেষ্টা করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন-সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আরও পড়ুন