২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:০৪
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০৮।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- • নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব
- • তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- • নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প
- • নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ভিএআরে ভাঙল ইরানের নকআউটের স্বপ্ন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
