২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৩৭

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

তবে কি ইকরার আত্মহত্যার কারণ দাম্পত্য কলহ?

তবে কি ইকরার আত্মহত্যার কারণ দাম্পত্য কলহ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০১:০০

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় অভিনেতা শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরছেন বলেও জানান। 

ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’

পোস্টটির মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানান। পোস্টটির এক মন্তব্যে ইকরা লেখেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে।

এদিকে নেপালে সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলভীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

আরও পড়ুন