মির্জাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:১৫
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের কথা বলে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ সরকারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক শামীম আহমেদ।
প্রসেনজিৎ পৌর এলাকার আন্ধরা গ্রামের পাগল সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মির্জাপুর পৌর এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল প্রসেনজিৎ সরকার। পরে এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে গত বৃহস্পতিবার (৫ মার্চ) আন্ধারা গ্রামের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এর পরদিন ওই ছাত্রী বিয়ের জন্য প্রসেনজিৎ সরকারকে চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার (১১ মার্চ) রাতে মির্জাপুর থানায় প্রসেনজিৎ সরকারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাতেই মির্জাপুর থানার এসআই শামীম আহমেদ অভিযান চালিয়ে ধর্ষক প্রসেনজিৎ সরকারকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রসেনজিৎকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
