রৌমারীতে ৩৬ হাজার জাল টাকাসহ আটক যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:২৮
কুড়িগ্রামের রৌমারীতে ৩৬ হাজার জাল টাকাসহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে সোনালী ব্যাংকের রৌমারী শাখায় এ ঘটনা ঘটে। ওই শাখার ম্যানেজার বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটক রেজাউল করিম উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা রশিদের মাধ্যমে ক্যাশে জমা দেন। এসময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকাগুলো পরীক্ষার-নিরীক্ষার জন্য মেশিনে দিলে ২৬টি এক হাজার ও ২০টি ৫ শ টাকার জালনোট চিহ্নিত হয়। পরে ক্যাশ অফিসার বিষয়টি ম্যানেজার আয়নাল হককে জানান। পরে সোনালী ব্যাংক ম্যানেজার আয়নাল হক ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতাস ঘটনাস্থলে এসে টাকাসহ রেজাউলকে থানায় নিয়ে যান।
রৌমারী সোনালী ব্যাংক কর্মকর্তা আয়নাল হক জানান, জাল টাকার নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির নামে টিটি করছিলেন। পরে জালনোট চিহ্নিত হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
