২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৫৫

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

সাভারে হামলা ও লুটপাটের ঘটনার মোড় ঘোরাতে সাজানো হয় নাটক

সাভারে হামলা ও লুটপাটের ঘটনার মোড় ঘোরাতে সাজানো হয় নাটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২৩:২৪

ঢাকার সাভারে বিএনপির নির্বাচনী এজেন্ট হওয়ায় মো. নবী খান নামে এক ব্যাক্তির বাড়িতে  হামলা,  ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাবেক এজেন্ট বাদল খানের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। 

রবিবার (১৫ মার্চ) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর খানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

শুধু হামলা নয়, পরবর্তীতে ঘটনার মোড় ঘোরাতে বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান ও তার কর্মীদের ফাঁসাতে বাদল খান থানায় উপস্থিত হয়ে মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নবী খান জানান, রবিবার বিকেলে বাদল খানের নেতৃত্বে লুৎফর খান, মামলত খান, হৃদয় খান ও রকি খানসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে ফ্রিজ, এসি, টিভি ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ধর্ষণ মামলার আসামি হৃদয় খানসহ অন্যরা নবী খানের স্ত্রী মাজেদা বেগমের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং ব্যবসার নগদ টাকা লুট করে। হামলায় বাধা দিলে নবী খানের ছেলে দীপুসহ চারজনকে মারধর করে সন্ত্রাসীরা। 

ঘটনার পর ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা সুত্রে জানাযায়, হামলাকারী বাদল খান এবং তার সহযোগীরা বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করতেন। হামলার পর নিজেদের অপরাধ ঢাকতে বাদল খান তার লোকজন ব্যবহার করে সাভার থানায় অ্যাডভোকেট মেহেদী হাসানের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। কথিত সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পরিকল্পনা বাস্তবায়ন করছেন বলেও অভিযোগ উঠেছে।  

এই ঘটনায় নবী খান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন