২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩৫

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

যশোরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার তেল উদ্ধার

যশোরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২৩:১০

যশোরের মণিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, তব্বির রহমান নামের এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার করা তেলের মধ্যে ডিজেল, পেট্রল ও অকটেন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মাহির দায়ান আমিন বলেন, ‘শনিবার দুপুরে খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে তেল মজুদ করা আছে। বিকেলে ঘটনাস্থলে গিয়ে তেলের প্রকৃত মালিক তব্বিরকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনটি ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’

তিনি আরো জানান, জব্দ করা তেল মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে রাজস্ব খাতে জমা দেওয়া হবে।

আরও পড়ুন