২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৫৩

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী

সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২৩:৩৭

ইসরায়েলি সেনাবাহিনী একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের চাপে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। সাম্প্রতিক এক নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই উদ্বেগজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরসহ একাধিক সক্রিয় ফ্রন্টে সামরিক কার্যক্রম পরিচালনা করছে, যা সেনাবাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

সেনাপ্রধান জানান, সৈন্যসংকট বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিজার্ভ বাহিনী দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ বহন করছে এবং তারা আর বেশিদিন এই পরিস্থিতি সামাল দিতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

ইয়াল জামির সরকারকে কাঠামোগত সমস্যার জন্যও দায়ী করেন। বিশেষ করে অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি, রিজার্ভ আইন সংস্কার এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিলম্বের সমালোচনা করেন তিনি।

পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি ‘১০টি লাল পতাকা’ বা গুরুতর বিপদ সংকেতের কথা উল্লেখ করেন। তার মতে, বর্তমান চাপ অব্যাহত থাকলে শিগগিরই সেনাবাহিনী স্বাভাবিক দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়তে পারে এবং দেশের সামরিক প্রস্তুতিতে বড় ধরনের ধস নামতে পারে।

আরও পড়ুন