২৮ জুন ২০২৬, রবিবার, ১৩:১৯

শিরোনাম
পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা

পিরোজপুরে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১৮:৩৪

পিরোজপুর ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।

মামলার প্রধান আসামি মিলন শেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুই আসামি অলি গাজী ও মারুফ গাজী ওই কিশোরীকে অপহরণের অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ মার্চ ভিকটিম নাজিরপুরের চৌঠাই মহল এলাকায় মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এলে অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে কৃষ্ণনগর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা খুলনায় মিলন শেখের কাছে পৌঁছে দিলে মিলন বিয়ের নাটক সাজিয়ে মুসলিম বানিয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক ২০ থেকে ২২ দিন আটক রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোর সুযোগ পেয়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নিয়ে তার বাবাকে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তার বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপহরণ ধর্ষণ মামলা করেন।

মামলার বাদী মনোজ সিংহ বলেন, আসামি অলি গাজী ও মারুফ গাজী মেয়েকে জোরপূর্বক অপহরণ করে প্রধান আসামি মিলন শেখের হাতে তুলে দেয়। মিলন শেখ জোরপূর্বক বিয়ের নাটক সাজিয়ে নিয়ে আটকে রাখেন। দীর্ঘ ২২ দিন পরে আমরা মেয়েকে উদ্ধার করি। মিলন শেখসহ বাকি দুই আসামি উপযুক্ত শাস্তি পেয়েছে বলে মনে করছি। উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে, বলেন তিনি।

অ্যাডভোকেট শাজাহান সরদার জানান, ১৩ বছর বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরও পড়ুন