ইরান যুদ্ধের চাপে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৭
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করার পর এবার নিজের মন্ত্রিসভায় আরও বড় ধরনের রদবদলের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের নেতিবাচক রাজনৈতিক প্রভাব ও জনমনে ক্রমবর্ধমান অসন্তোষই এই সম্ভাব্য রদবদলের মূল কারণ বলে জানিয়েছে রয়টার্স।
হোয়াইট হাউজের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র নিশ্চিত করেছে যে, পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে গেছে। এর ফলে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনে নতুনত্ব বা ‘রিসেট’ আনতে চাইছেন ট্রাম্প। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণটি আশানুরূপ প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় এই পরিবর্তনের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।
সূত্রগুলো জানায়, পাম বন্ডি এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে অপসারণের পর এখন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড এবং কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের পদ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে গ্যাবার্ডের ওপর ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর বিকল্প কে হতে পারেন তা নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
অন্যদিকে, কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে পুরনো সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় চাপে রয়েছেন তিনি। ২০১২ সালে এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে লুটনিকের দুপুরের খাবার খাওয়ার তথ্য ফাঁস হওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ মহল তাঁকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
আরও পড়ুন
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
