আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১১:২৬
দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বর্তমানে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৩১ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সমান।
একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত মে মাসেও নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতায় দুই মাসের আমদানি ব্যয়ের বিল পরিশোধের পর রিজার্ভ সাময়িকভাবে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত থাকায় অল্প সময়ের মধ্যেই রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
উল্লেখ্য, আকু ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দুই মাস অন্তর আমদানি-সংক্রান্ত বিল পরিশোধ করা হয়। ফলে নির্দিষ্ট সময়ে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা পরিশোধের কারণে রিজার্ভে সাময়িক ওঠানামা দেখা যায়।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
আরও পড়ুন
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
