২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৪২

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

এবার ‘থালা-চামচ’ নিয়ে বিক্ষোভে নামছে ককরোচ পার্টি

এবার ‘থালা-চামচ’ নিয়ে বিক্ষোভে নামছে ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২৩:০১

ভারতের দিল্লির যন্তর মন্তরে শনিবার (২০ জুন) আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘থালা’ ও ‘চামচ’ সঙ্গে আনার আহ্বান জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে বলেন, ‘আগামীকালের যন্তর মন্তরের বিক্ষোভে যারা অংশ নেবে, তারা সবাই একটি থালা ও একটি চামচ সঙ্গে নিয়ে আসবেন। এরপর কী করতে হবে, তা সবাই জানেন।’

সিজেপি জানিয়েছে, ২০ জুন দুপুর ১টায় শুরু হওয়া এ বিক্ষোভের জন্য তারা দিল্লি পুলিশের অনুমতি পেয়েছে। আন্দোলনকারীরা নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করবেন।

এটি যন্তর মন্তরে সিজেপির দ্বিতীয় বিক্ষোভ কর্মসূচি। এর আগে ৬ জুন সেখানে আন্দোলন অনুষ্ঠিত হয়। এছাড়া পুনে, লখনউ, অমৃতসর, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও জয়পুরসহ বিভিন্ন শহরেও সংগঠনটি বিক্ষোভ করেছে।

উল্লেখ্য, থালা-চামচ আনার আহ্বানটি ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় নরেন্দ্র মোদির দেওয়া এক আহ্বানের প্রতি ইঙ্গিত বহন করে। সে সময় স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে বাসার বারান্দা বা ছাদে দাঁড়িয়ে থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন মোদি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন