২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৩৭

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

তাবদাহের কারণে যুক্তরাজ্যে ১ হাজারের বেশি স্কুল বন্ধ

তাবদাহের কারণে যুক্তরাজ্যে ১ হাজারের বেশি স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৬:৫৯

অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আবহাওয়ার পূর্বাভাসে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে ওয়েলসে উচ্চ তাপমাত্রার কারণে ৫০০টির বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। মধ্য ও দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্লেনাউ গওয়েন্টে। অঞ্চলটির সব স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া কেয়ারফিলি ও ব্রিজেন্ডের অধিকাংশ স্কুলেও পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কার্ডিফ, কারমার্থেনশায়ার, মার্থার টিডফিল, মনমাউথশায়ার, নিথ পোর্ট ট্যালবট, নিউপোর্ট, পাওইস, রনদা কিনন টাফ, সোয়ানসি, টরফেইন এবং ভেল অব গ্ল্যামরগান অঞ্চলের বিভিন্ন স্কুল বন্ধ বা আংশিকভাবে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ওয়েলসের পাশাপাশি ইংল্যান্ডেও অন্তত ৫৭৮টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এসব স্কুলের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত। ফলে ওয়েলস ও ইংল্যান্ড মিলিয়ে এক হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান তাপপ্রবাহের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

এদিকে মঙ্গলবার জার্সিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্সি আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস (৯৯ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছেছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন