২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৩৩

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১১:০৯

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ দফা দাম বৃদ্ধি, ৪০ দফা দাম হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন