হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৩:০৮
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭২টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন রয়েছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯১টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ২৯ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ১৮৭ জন হাজি দেশে ফিরেছেন।
এদিকে চলতি বছরের হজ পালন করতে গিয়ে মোট ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে হজের গুরুত্বপূর্ণ স্থান মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলোর মাধ্যমে ৬৬ হাজার ৯৬৩ জন হাজিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
পাশাপাশি মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩৬০ জন হাজিকে তথ্য ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট। এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।
আরও পড়ুন
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
- • রামপুরার মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
