২৮ জুন ২০২৬, রবিবার, ১৩:১৯

শিরোনাম
পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সিইসির জামিন আবারও বাতিল

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সিইসির জামিন আবারও বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরে বাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি হাবিবুল আউয়ালের জামিন আবেদন বাতিল করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সিএমএম আদালতেও তার জামিন মেলেনি।

আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী তাপস চন্দ্র দাস। শুনানি শেষে আদালত আবেদনটি বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।

গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে। পরদিন সিএমএম আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

আরও পড়ুন