মরক্কোর ম্যাচ দেখে ‘প্রায় হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা হয়েছিল: নোরা ফাতেহি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:২৯
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ মরক্কোর রোমাঞ্চকর জয় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ম্যাচটি দেখতে গিয়ে তাঁর ‘প্রায় হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে জয় পায় মরক্কো। এই জয়ে গ্রুপ ‘সি’র রানার্স-আপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আফ্রিকার দলটি।
ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়ামে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন নোরা। মরক্কোর লাল জার্সি পরা ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘মেক্সিকোতে দেখা হবে, ৪-২। এই ম্যাচে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল! বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়ায় মরক্কোকে অভিনন্দন।’
মরক্কোর প্রতি নোরার সমর্থন নতুন নয়। কানাডায় জন্ম হলেও তাঁর পারিবারিক শিকড় মরক্কোতে। ফলে আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে বরাবরই দেশটির সমর্থনে সরব থাকেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও মরক্কোর ঐতিহাসিক সাফল্যের সময় দলটির প্রতি সমর্থন জানিয়েছিলেন এই অভিনেত্রী।
এবারও বিশ্বকাপের শুরু থেকেই মরক্কোকে সমর্থন করে আসছেন নোরা। হাইতির বিপক্ষে জয়ের পর তাঁর পোস্টে ভক্তরাও মরক্কোকে অভিনন্দন জানিয়েছেন। ‘মেক্সিকোতে দেখা হবে’ নোরার এই বার্তায় বিশ্বকাপে মরক্কোর আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশারই প্রতিফলন দেখা গেছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
- • বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক
- • কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধানে পুলিশ
- • ইউরোপে ভয়াবহ দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু
- • ব্রাজিলের সমর্থক, তবে মেসিরও ভক্ত -তটিনী
- • হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
- • বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আরও পাঁচ দল, মোট নিশ্চিত ২৪
- • ইসরায়েল-লেবানন শান্তিচুক্তিতে কী আছে, কী নিয়ে বিতর্ক
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
