১৭ জুন ২০২৬, বুধবার, ১৯:১৬

শিরোনাম
চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৮

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে দেশটির সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জান্তার বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় এক উদ্ধারকর্মী দুই বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জান্তার বিমান হামলায় হতাহতের এই এথ্য জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির স্যাগাইং অঞ্চলের তাবাইন শহরে জান্তার বিমান থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা ব্যস্ত সময়ে সেখানকার চায়ের দোকানে পড়ে বলে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ২০ জন আহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, হামলার সময় চায়ের দোকানে ব্যাপক ভিড় ছিল। যে কারণে প্রাণহানির সংখ্যা বেশি বলে জানিয়েছেন তিনি। তখনই সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১১ জন মারা যান।

আরও পড়ুন