০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:০০

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর কুড়িলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

রাজধানীর কুড়িলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪১

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর বাড্ডা-কুড়িল সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে এ রুটের অন্যতম প্রধান সড়ক প্রগতি স্বরণি রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

আরও পড়ুন