২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২২:৫৯

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মুখে সেখানে আটকে পড়া নিজেদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (৩ মার্চ) ইউরোপীয় কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউরোপীয় কমিশনার হাদজা লাহবিব জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ব্রাসেলসের কাছে প্রথম দফায় সহায়তার আবেদন করেছে ইতালি, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। এই দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং এর যাবতীয় অর্থায়ন ইইউ সমন্বয় করবে।

ইউরোপীয় কমিশন আরও জানিয়েছে, সদস্য দেশগুলোর অনুরোধের ভিত্তিতে পর্যায়ক্রমে একটি সমন্বিত প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে উদ্ধার অভিযানের পরিধি বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন