ইরাক-আফগানিস্তানের ভুলের পুনরাবৃত্তি করবে না ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২৩:৪৩
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান দীর্ঘায়িত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
জেডি ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান এবং সুস্পষ্ট লক্ষ্য হলো ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
তিনি বলেন, “প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের কয়েক বছর ইরানকে নিরাপদ রাখতে চান না, বরং তিনি স্থায়ী সমাধান চান। এর জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।” ভ্যান্স দাবি করেন, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো বেসামরিক কাজে নয়, বরং অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে।
সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই দেশকে বহু বছরের যুদ্ধে আটকে থাকতে দেবেন না। অতীতে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যেসব দীর্ঘমেয়াদী সংকটে পড়েছিল, বর্তমান প্রশাসন সেই পথে হাঁটবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
