চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৩:১৮
চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) ৩০ বছরের মাস্টারপ্ল্যান বিষয়ক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বগুড়া বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, নতুন মাস্টারপ্ল্যান আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।
আফরোজা খানম জানান, এ পরিকল্পনার আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
থার্ড টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাপানি দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে এবং জুলাইয়ে জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব বাংলাদেশ বিমান বহন করলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে জাপানি কোম্পানি।
তিনি আশা প্রকাশ করেন, থার্ড টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল খাতে নতুন যুগের সূচনা হবে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
