২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫১

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ইরানকে সামরিক সহায়তা করছে রাশিয়া

ইরানকে সামরিক সহায়তা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০০:৫৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া ইরানকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, “ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্বের অংশ। এটি অতীতে ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” রাশিয়ার কাছ থেকে কোনো গোয়েন্দা তথ্য পাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে জানান, দুই দেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং তারা বিভিন্ন ক্ষেত্রে ইরানকে সহায়তা করছে।

যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করেছে, তারাই এর ব্যাখ্যা দিতে বাধ্য। যুদ্ধবিরতির কথা বলে এই সমস্যার সমাধান হবে না; বরং এই যুদ্ধের স্থায়ী অবসান প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত আমাদের জনগণ ও নিরাপত্তার স্বার্থে আমরা লড়াই চালিয়ে যাব।”

ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ‘ভ্রান্ত তথ্য’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইরান আত্মরক্ষার স্বার্থে তাদের সামরিক সক্ষমতা সীমিত রেখেছে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন