কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৯:৪৪
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার পর থেকে ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভবনের দরজা-জানালা কেঁপে ওঠে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাসলাফফান গ্যাসক্ষেত্রের ভেতরে একটি কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিস্ফোরণের শব্দ ও কম্পনে অনেক বাসিন্দা প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা সম্ভাব্য সামরিক হামলা বলে মনে করেছিলেন। তবে কাতার সরকার জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া।
আরও পড়ুন
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা, শক্ত অবস্থানে বৈদেশিক মুদ্রা আয়
- • ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ইতিবাচক’, গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি
- • দুই দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
- • রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ১১ মাসে এনবিআরের আয় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
