২১ জুন ২০২৬, রবিবার, ২১:১৯

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৯:৫৯

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার (২১ জুন) রাত পৌনে ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের (বুঙ্গা রায়া কমপ্লেক্স) ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।

সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা জুবাইদা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

সুসজ্জিত বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরসঙ্গীদের নিয়ে সেখানেই অবস্থান করবেন তিনি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংগ্রি-লা হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সাজানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক এবং প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

সফরকালে দুই দেশের মধ্যে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন