২১ জুন ২০২৬, রবিবার, ১৯:৫৪

শিরোনাম
মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার

মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৮:৩১

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের দেওয়া বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হককে নিয়ে মন্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাতিল) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে এ বিষয়ে নিজের করা মন্তব্যও সংসদের নথি থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় খোন্দকার আবু আশফাক মামুনুল হককে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা অনভিপ্রেত ছিল। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তি সংসদে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান না, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়।

স্পিকার জানান, এ কারণেই ওই বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে। পাশাপাশি তিনি নিজের আগের মন্তব্যে ব্যবহৃত ‘অন্ধকার অধ্যায়’ সংক্রান্ত অংশও বাদ দেওয়ার নির্দেশ দেন।

ভবিষ্যতে সংসদ সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যাদের পক্ষে সংসদে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা সম্ভব নয়, তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।

এদিন পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দীন অভিযোগ করেন, নীলফামারী-৪ আসনের এমপি আবদুল মুনতাকিম বাজেট আলোচনায় ভুলক্রমে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন, যদিও তার পিতা জীবিত আছেন।

জবাবে স্পিকার জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্য ইতোমধ্যে বিষয়টি ভুল স্বীকার করেছেন এবং এটি ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল ছিল। ফলে সেই বক্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।

এ ছাড়া মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মো. কামরুজ্জামান রতন সংসদের বাইরে দেওয়া এক রাজনৈতিক বক্তব্য নিয়ে আপত্তি তুললেও স্পিকার বলেন, সংসদের বাইরের বক্তব্যের জবাব সংসদের বাইরেই দেওয়া উচিত। সংসদের ভেতরে আপত্তিকর মন্তব্য হলে বিধি অনুযায়ী তা বিবেচনা করা হবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন