ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৪:৫২
ইরানের তেল খাতে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে এবং বিদেশে আটকে থাকা দেশটির জব্দ সম্পদের একটি অংশ অবমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে লেবাননের চলমান সংঘাত নিরসনেও উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন তিনি।
রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান আরাঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বৃহৎ পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অবমুক্ত হতে যাওয়া সম্পদের পরিমাণ কিংবা পরিকল্পনার বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাননি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত খসড়া সমঝোতায় ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ইরানি প্রতিনিধি দলের অর্থনৈতিক উপদেষ্টা হোসেইন গোরবানজাদেহ এ তথ্য জানান।
আরাঘচি তাঁর পোস্টে আরও বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের প্রচেষ্টায় ‘বড় অগ্রগতি’ অর্জিত হয়েছে। তিনি জানান, এ প্রক্রিয়ার অংশ হিসেবে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সংঘাত প্রশমনের ক্ষেত্রে প্রথম বাস্তব পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান লেবাননকে সম্পৃক্ত করে ওই ডি-কনফ্লিকশন সেল গঠনে সম্মত হয়েছে। দুই দেশ বলেছে, সাম্প্রতিক আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার অগ্রগতি তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো পর্যবেক্ষণে একটি পৃথক মনিটরিং ও বিরোধ নিষ্পত্তি গ্রুপও কাজ করবে।
এ ছাড়া আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। সে লক্ষ্য অর্জনে সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে।
বৈঠক-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনার অংশ হিসেবে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় এবং কিছু জব্দ সম্পদে তেহরানের প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।
আরও পড়ুন
- • মস্কোতে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, সাময়িক বন্ধ ৪ বিমানবন্দর
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
- • বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী
- • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
- • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
- • বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
