২২ জুন ২০২৬, সোমবার, ১৫:৫০

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৪:২১

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, সেনারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েন করা হবে। এ বিষয়ে সোমবারের মধ্যেই আনুষ্ঠানিক আদেশ জারি হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনী মোতায়েন সেই প্রস্তুতিরই অংশ।

এর আগে ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে ওই দিনকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মসূচি বা তৎপরতার আশঙ্কার কথাও উঠে এসেছে।

সরকারি সূত্রগুলো বলছে, সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। তবে মোতায়েনের মেয়াদ ও দায়িত্বের পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

আরও পড়ুন