২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ১০ দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ১০ দেশ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫১

অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডাসহ প্রায় ১০টি দেশ আগামী সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন ১৯৮৮ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এ পর্যন্ত ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যার সর্বশেষ সংযোজন মেক্সিকো। তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও বেশ কিছু ইউরোপীয় দেশ দ্বিরাষ্ট্র সমাধানের জন্য ফিলিস্তিনিকে পূর্ণ স্বীকৃতি দেয়নি।

জাতিসংঘে ফিলিস্তিনের ভোটাধিকার নেই, কারণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন, যেখানে যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে।

বর্তমানে ফিলিস্তিনি পাসপোর্ট ইস্যু, স্বাস্থ্য-শিক্ষা খাত পরিচালনা করে ফিলিস্তিন অথরিটি, যাদের সীমিত ক্ষমতা রয়েছে পশ্চিম তীরে। আর গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সামরিক সহিংসতা কমানোর জন্য চাপ সৃষ্টি করতে চায়। যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলত বলেন, এই পদক্ষেপ বিভিন্ন পক্ষের মধ্যে সমতার ভিত্তিতে অংশীদারত্ব সৃষ্টি করবে।

বিশ্লেষকরা মনে করেন, এটি মূলত প্রতীকী হলেও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

আরও পড়ুন