অপরাজেয় দক্ষিণ আফ্রিকা এবার সেমিফাইনালে
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০০:২৭
গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে সুপার এইটে পা রাখা দক্ষিণ আফ্রিকা এই পর্বেও শতভাগ সাফল্য ধরে রাখল। স্বাগতিক ভারত, ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়েকেও হেসেখেলে হারাল প্রোটিয়ারা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। দলকে বলতে গেলে একাই টেনেছেন অধিনায়ক সিাকান্দার রাজা (৪৩ বলে ৭৩ রান)। জবাবে ৫ উইকেট ও ১৩ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ১-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ গ্রুপ ২-এর রানার্স আপ নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। সেই ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা।
লক্ষ্য তাড়ায় আজ পাওয়ারপ্লেতে ৪৩ রানে ৩ উইকেটে হারালেও ডেভাল্ড ব্রেভিসের বিধ্বংসী ব্যাটিংয়ে নিমেষেই চাপ কাটিয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ব্রেভিস ১৮ বলে ৪২ রান করে আউট হলেও ততক্ষণে ম্যাচ প্রোটিয়াদের নিয়ন্ত্রণে এনে দেন। ডেভিড মিলার করেন ২২ রান। বাকি কাজ সহজেই সারেন জর্জ লিন্ডা ও ট্রিস্টান স্টাবস।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও জ্বলে ওঠেন সিকান্দার রাজা। শিকার করেন ৩ উইকেট। ম্যাচ হারলেও সেরা খেলোয়াড়ের পুরস্কারটা রাজার হাতেই উঠেছে।
আরও পড়ুন
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল
- • চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
