২২ জুন ২০২৬, সোমবার, ১৮:৩১

শিরোনাম
ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব

আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:২৫

মায়ামির তীব্র গরম আর আর্দ্রতার চেয়েও মাঠের উত্তাপ যেন ছাপিয়ে গেল সবকিছুকে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া সৌদি আরব এবারও আরেকটি রূপকথার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তরুণ ফরোয়ার্ড মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে নিশ্চিত হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

মঙ্গলবার (১৬ জুন) মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় এশিয়ার পরাশক্তি সৌদি আরব।

ম্যাচের ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে হাত ফস্কে বল চলে যায় বক্সের ভেতরে। সুযোগ বুঝে দ্রুতগতিতে এগিয়ে এসে কাছ থেকে বল জালে জড়ান আবদুলেলাহ আল-আমরি।

উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের চমকপ্রদ লিড নিয়ে বিরতিতে যায় সৌদি আরব।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও দুর্দান্ত রক্ষণে বারবার প্রতিহত হয় তাদের প্রচেষ্টা। সময় যত গড়াচ্ছিল, মায়ামির গ্যালারিজুড়ে ততই সৌদির আরও একটি ঐতিহাসিক জয়ের সুবাস ছড়িয়ে পড়ছিল।

তবে ম্যাচের ৮০ মিনিটে উরুগুয়ের ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন মাক্সিমিলিয়ানো আরাউহো। বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিংয়ে সৌদির জাল কাঁপিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।

শেষ ১০ মিনিটে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে দারুণ লড়াইয়ের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন