ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২২:৫৭
ইরাকভিত্তিক প্রতিরোধ জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ জানিয়েছে, গত ১২ দিনে তাদের চালানো ২৯১টি সামরিক অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
বুধবার (১১ মার্চ, ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টাতেই জোটটি ৩১টি অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ডজনখানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক এবং এর আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংগঠনটি আরও দাবি করেছে, মঙ্গলবার দক্ষিণ ইরাকের বাসরা প্রদেশের উত্তরের আকাশে তারা একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চালানো আলাদা ২৭টি অভিযানে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করার দাবিও করেছে তারা।
ইরাকি এই প্রতিরোধ গোষ্ঠী বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনে অংশ নিলে সেই দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এমন অবস্থায় ইরাক এবং পুরো অঞ্চলে ওইসব দেশের বাহিনী ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আরও পড়ুন
- • আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক
- • মেসির পেনাল্টি মিসে হতবাক ডালাস
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
