মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৯:২৮
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও এখনই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা কম বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করা এবং নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পরই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার অনুরোধ জানান। তবে দুই দেশের কূটনৈতিক পর্যায়ের একাধিক সূত্র বলছে, পদ্ধতিগত ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রমবাজার চালুর সম্ভাবনা নেই।
২০২৪ সালের ১ জুন থেকে বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী নির্ধারিত সময়ের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারেননি। পরে মালয়েশিয়া সরকার তাঁদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখনো প্রায় ৫ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশের পক্ষ থেকে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা অব্যাহত থাকলেও নতুন করে কর্মী নিয়োগের কাঠামো ও প্রক্রিয়া সম্পর্কে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়া। ফলে দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, বাস্তবে তা পূরণ হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সাধারণ কাঠামো চালু থাকলেও বাংলাদেশি কর্মীদের জন্য গণহারে প্রবেশের ব্যবস্থা এখনো দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভরশীল। এ বিষয়ে জট কাটাতে মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মকর্তারা দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
বর্তমানে সীমিত আকারে কিছু খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। কৃষি, বৃক্ষরোপণ, খনি এবং কয়েকটি নির্বাচিত সেবাখাতে কোটা আবেদন চালু আছে। তবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যেসব খাতে যান নির্মাণ ও উৎপাদন খাত সেসব খাতে নতুন নিয়োগ এখনো বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মূলত মালয়েশিয়া সরকারের নীতিগত অবস্থানের ওপর নির্ভর করবে।
আরও পড়ুন
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
