২২ জুন ২০২৬, সোমবার, ২৩:১২

শিরোনাম
প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নিহত পথচারী

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নিহত পথচারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২৩:২৬

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় শংকর পোদ্দার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর পোদ্দার শহরের মদন মোহন পাড়ার বাসিন্দা। তিনি লেদ মিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় শংকর পোদ্দার শহরের ফায়ার সার্ভিসের সামনে থেকে স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছিলেন। ওই সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন