পেট্রল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০১:০৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে চাহিদা অনুযায়ী পেট্রল না দেওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মোস্তফাকে (৪৩) কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফিলিং স্টেশন ম্যানেজার মোস্তফা ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ২টার দিকে সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) কোটচাঁদপুর ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন। তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী তেল না নিয়ে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ম্যানেজার মোস্তফা নিজ বাড়ি থেকে পাম্পে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে ওঁৎ পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
