নিজেদের সর্বোচ্চ সেতু ধ্বংসের পর প্রতিশোধের ছক কষছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ১৮:০৪
ইরানের নির্মাণাধীন ও দেশের সর্বোচ্চ বি-১ সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের আটটি গুরুত্বপূর্ণ সেতুর একটি তালিকা প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এসব সেতুকে লক্ষ্যবস্তু করতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকায় রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ সি ব্রিজ; সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ, আল মাকতা ও শেখ খলিফা ব্রিজ; সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী কিং ফাহাদ কজওয়ে এবং জর্ডানের কিং হুসেইন, দামিয়া ও আবদুন ব্রিজ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের এই ‘হিট-লিস্ট’ প্রকাশের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার’ হুমকির পরপরই বি-১ সেতুতে হামলা চালানো হয়। ১৩৬ মিটার উচ্চতার এই নির্মাণাধীন সেতুটি তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সঙ্গে সংযুক্ত করার কথা ছিল। আলবোরজ প্রদেশের উপ-গভর্নর ঘোদরাতোল্লাহ সাইফ জানান, হামলায় ৮ জন নিহত এবং অন্তত ৯৫ জন আহত হয়েছেন। হামলার পর সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তেহরান থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বি-১ সেতু থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এই হামলার পর ইরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তাদের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার পরিকল্পনা করছে।
আরও পড়ুন
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
