২২ জুন ২০২৬, সোমবার, ১৬:৫৩

শিরোনাম
৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর

দুই গ্রুপের সংঘর্ষ, বাঁচতে গিয়ে কলেজছাত্র নিহত

দুই গ্রুপের সংঘর্ষ, বাঁচতে গিয়ে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০০:২৫

চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের মারামারির সময় লুকাতে গিয়ে লিফটের গর্তে পড়ে আশফাক কবির সাজিদ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমী আবাসিকের ‘আমিন-হাসান বিল্ডিংয়ে’ এ ঘটনা ঘটে।

সাজিদ নগরীর বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার পিতার নাম আবুল হাশেম সিকদার। বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা বদরখালী ইউনিয়নে।

এ ঘটনায় ভবনটির দারোয়ান এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে এক্সেস রোড সংলগ্ন মৌসুমী আবাসিক এলাকায় (ডিসি রোড) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং মারামারি হয়। এক গ্রুপ আরেকটি গ্রুপকে দা কিরিচ ও ধামা নিয়ে ধাওয়া দেয়। এ সময় মারধরের হাত থেকে বাঁচতে আমিন-হাসান বিল্ডিংয়ের ৮ম তলায় উঠে পড়ে সাজিদ। ভবনটিতে দুইটি লিফটের অবকাঠামো থাকলেও একটি লিফট চালু রয়েছে। অপর লিফটটি ফাঁকা। সে ফাঁকা গর্তে লুকাতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ খবর পেয়ে কলেজছাত্র সাজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। 

এছাড়া পুলিশ আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে পর্যালোচনা করছে বলে জানা গেছে। 

ভবনটির বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, রোববার দুই কিশোর গ্যাং মারামারিতে জড়িয়ে পড়ে। এক গ্রুপের হাত থেকে বাঁচতে এক ছাত্র আমাদের ভবনটিতে উঠে পড়ে। ওই সময় দারোয়ান তাকে (সাজিদ) নেমে যেতে বলে। তখন সজিব দারোয়ানকে বলে- সে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ভয়ে লুকাতে এসেছে। প্রতিপক্ষ তাকে ফেলে মেরে ফেলবে। এই কথা বলেই দৌড়ে উপরের দিকে উঠে যায়। এর কিছুক্ষণ পর লিফটের গর্তে পড়ে মারা যান। এতে দারোয়ানের কোনো দোষ নেই।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, ডিসি রোডে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে লিফটের গর্তে লুকাতে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন