২৪ জুন ২০২৬, বুধবার, ১৯:০৮

শিরোনাম
পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি

নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:১৮

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এবং জানান, বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তারের সাক্ষাতকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আগামীকালের মধ্যে গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে।” এ সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “নুরের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল চলার সময় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন