২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:০০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’

অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৭:৪৭

সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল স্টার ন্যানি অভিনীত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দ্য প্যারাডাইস’ আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেটে যাচ্ছে। ‘দসরা’খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শুরুতে সিনেমাটির মুক্তির তারিখ ২৬ মার্চ ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে ২১ আগস্ট নির্ধারণ করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান এসএলভি সিনেমাসের পক্ষ থেকে প্রকাশিত পোস্টারেও এই তারিখ নিশ্চিত করা হয়েছে। ফলে আগামী আগস্টেই বড় পর্দায় ন্যানির নতুন চমক দেখতে পাবেন দর্শকরা।

সম্প্রতি সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউড অভিনেতা ও ড্যান্সার রাঘব জুয়ালের ফার্স্ট লুক। ‘বিক্রম মালিক’ নামের ভয়ংকর এক ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে। গলায় ভারী সোনার গহনা ও হিংস্র অভিব্যক্তিতে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে রাঘব বলেন, “শ্রীকান্ত ওদেলার সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। ‘দসরা’ যারা দেখেছেন তারা জানেন, তিনি কতটা নিখুঁতভাবে কাজ করেন। ‘দ্য প্যারাডাইস’ দর্শকদের জন্য বড় এক চমক হতে যাচ্ছে।”

২০২৩ সালের ব্লকবাস্টার ‘দসরা’র পর এটি ন্যানি ও শ্রীকান্ত ওদেলার দ্বিতীয় যৌথ প্রজেক্ট। নির্মাতাদের দাবি, ন্যানিকে এবার সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। অ্যাকশন, ড্রামা এবং বাস্তবধর্মী গল্পে ভরপুর এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন