২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:০০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ বার্তায় বিদ্রূপ ইব্রাহিমোভিচের

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ বার্তায় বিদ্রূপ ইব্রাহিমোভিচের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৮:১৫

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর দেওয়া ‘আই অ্যাম ব্যাক’ বার্তাকে ব্যঙ্গ করেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার মন্তব্য, ‘আমি তো ভেবেছিলাম রোনালদো কখনোই কোথাও যাননি।’

গ্রুপ ‘কে’-এর ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। ম্যাচে দুটি গোল করেন ৪১ বছর বয়সী রোনালদো। গোলের পর ক্যামেরার দিকে তাকিয়ে ‘আই অ্যাম ব্যাক’ বলে উদযাপন করেন তিনি।

ফক্স স্পোর্টসের বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিমোভিচ রোনালদোর এই উদযাপন নিয়ে কটাক্ষ করে বলেন, ‘এটি এমন একটি ম্যাচ ছিল যেখানে গোলের সুযোগ ছিল প্রচুর। আর তার ওই বার্তা নিয়ে বলতে গেলে, আমি তো ভাবছিলাম সে কখনোই কোথাও যায়নি। তাহলে ‘‘আমি ফিরে এসেছি’’ বলার কারণ কী, জানি না।’

ম্যাচের ৬ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে প্রথম গোল করেন রোনালদো। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই জোড়া গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা হিসেবে নাম লেখান পর্তুগিজ মহাতারকা। একই সঙ্গে ২০০৬ থেকে ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপেই গোল করে গড়েন অনন্য বিশ্বরেকর্ড।

এদিকে পর্তুগাল নকআউটের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় সম্ভাব্য নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ উঠলে রোনালদো বলেন, ‘অবশ্যই সেটা দারুণ হবে। তবে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয়, আর আমরা সেটাই পেয়েছি।’

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন