২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৯

শিরোনাম
রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:৫৩

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি সিঙ্গেল ইঞ্জিন বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহত সবাই ছিলেন স্কাইডাইভার।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে টার্বোপ্রপ ধরনের বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে এটি রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিধ্বস্ত হয়।

বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি পরিচালিত ছিল এবং দুর্ঘটনার সময় এতে থাকা আরোহীরা স্কাইডাইভিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি ভয়াবহ প্রাণহানির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের অংশ ছিল না এবং এটি স্থানীয় একটি বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওই আকাশসীমায় বিমানটির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বাধ্যতামূলক ছিল না এবং দুর্ঘটনার সময়ও এয়ার ট্রাফিক সেবা দেওয়া হচ্ছিল না।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন