দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৯:২৮
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জুন) সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রকল্প। এ লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।
অর্থমন্ত্রী বলেন, চলতি এডিপিতে প্রকল্পটির জন্য সরাসরি কোনো বরাদ্দ না থাকলেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেট থেকে সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকা বা ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এ প্রকল্পের সমীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
- • জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর
- • ‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!
- • পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
- • দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
- • হরমুজে আটকে ১১ হাজার নাবিক, উদ্ধার মিশনে আইএমও
- • খাগড়াছড়িতে সেনা অভিযানে নিহত ১, আত্মসমর্পণ ২
- • দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
