২৪ জুন ২০২৬, বুধবার, ২২:৩১

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:৫৫

আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফল শিগগিরই সামনে আসতে পারে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মন্ত্রী জানান, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় চলমান বিভিন্ন বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া প্রবাসীদের সেবার মান বাড়াতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সহায়তা ব্যবস্থা, লাগেজ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং হয়রানি রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন