তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি নিয়ে সুখবর
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০১
ভাদ্র মাসের চলমান গরম প্রবণতা আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত একইরকম থাকতে পারে। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের মধ্যে ১৬টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, যেখানে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় একই সময় ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, যা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সাম্প্রতিককালে ভাদ্র মাসের গরমের প্রকোপ বেড়ে গেলেও অতি শীঘ্রই বৃষ্টিপাত বাড়ার কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ এবং তার তীব্রতা জায়গাভেদে পরিবর্তিত হতে পারে।
শা/প্র
আরও পড়ুন
- • মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প
- • বক্স অফিসে দাপট দেখাচ্ছে শহিদ-রাশমিকা-কৃতির ‘ককটেল টু’
- • তীব্র গরমে ৯টি রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন
- • অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
