২৮ জুন ২০২৬, রবিবার, ২২:১৭

শিরোনাম
৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার

৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২০:৪৮

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা জোরদারে ক্রীড়া কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হচ্ছে।

রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, খুব শিগগিরই আরও ২০০ ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। এতে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মও খেলাধুলায় আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশ আনসার ও ভিডিপির ২৩ জন কৃতি ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়। পরে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন