২৮ জুন ২০২৬, রবিবার, ১৯:৫১

শিরোনাম
আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন

আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৮:৩২

আগামী আগস্টের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে।’

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

ফকির মাহবুব আনাম বলেন, ‘প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুৎ উৎপাদন শুরু করার ঠিক পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই মূলত জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন