২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫১

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০০

ইনকিলাব মঞ্চ শুক্রবার পুলিশের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির নেতাকর্মীরা যমুনা এলাকায় হামলার শিকার সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আহতদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

সংগঠনটি জানায়, বিকাল ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি হবে। ইনকিলাব মঞ্চের নেতারা উল্লেখ করেছেন, তারা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, আর আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু কেউ গুলিবিদ্ধ নন।

আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আপাতত জমায়েত না করে আহতরা চিকিৎসা নেবেন এবং পরে কর্মসূচিতে ফিরবেন।

গত বৃহস্পতিবারও হাদি হত্যার তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন