০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৭

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

দ্রুততম সময়ে ফল প্রকাশ: ৫০তম বিসিএসে উত্তীর্ণ ১২,৩৮৫ জন

দ্রুততম সময়ে ফল প্রকাশ: ৫০তম বিসিএসে উত্তীর্ণ ১২,৩৮৫ জন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৪

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী। তারা পরবর্তী ধাপ হিসেবে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্র জানায়, বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফল প্রকাশ করা, যাতে চাকরিপ্রার্থীদের অযথা দীর্ঘ অপেক্ষায় থাকতে না হয়। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আধুনিক ওএমআর প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত দেশসেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদে নিয়োগ কার্যক্রম চলমান। ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট (bpsc.gov.bd) থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি শিগগিরই পিএসসির ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন