২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫২

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

তিন দিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন সিইসি

তিন দিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৫৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিইসি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিইসি কুতুবদিয়া উপজেলা সফর করবেন। সেখানে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে ওই দিন দুপুরে পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন তিনি।

সফরের শেষ দিন, রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন সিইসি। দুপুর ২টা ৪৫ মিনিটে তাঁর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম ও ঢাকার বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন